Posts

Showing posts with the label class nine

একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।

  একক   :  কোন ভৌত রাশিকে মাপতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ করা হয় , এই নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে ওই রাশির একক বলা হয় । প্রকারভেদ : একক সাধারণত তিন প্রকার । যথা -                1. মৌলিক একক               2. লব্ধ একক               3. ব্যবহারিক একক 1. মৌলিক একক : যে সব একক গঠনের সময় অন্য এককের উপর নির্ভর করে না , স্বাধীনভাবে গঠিত হয়  তাকে মৌলিক একক বলে। 2. লব্ধ একক : যে সকল একক স্বাধীনভাবে গঠিত হতে পারে না, গঠনের জন্য মৌলিক এককের উপর নির্ভরশীল, তাকে লব্ধ একক বলে। 3. ব্যবহারিক একক : কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। একে ব্যবহারিক একক বলা হয়। এককের প্রয়োজনীয়তা :    বিজ্ঞান পরিমাপের উপর নির্ভরশীল। প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন। কারণ, একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন, দোকানে চাল কিনতে ...

রাশি কাকে বলে? রাশি কয় প্রকার ও কি কি

  ভৌত রাশি : পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। উদহারন:  দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, উষ্ণতা ইত্যাদি । ভৌতরাশির প্রকারভেদ:  ভৌত রাশি দুই প্রকার। যথা: (1) স্কেলার রাশি এবং (2) ভেক্টর রাশি। 1. স্কেলার রাশি : যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। উদাহরণ: দ্রুতি 2. ভেক্টর রাশি : যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। উদাহরণ: সরণ, বেগ ইত্যাদি ।